Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ইউসিসিএ লিঃ এর নির্বাচন সম্পন্ন রুহুল চেয়ারম্যান শাফলু ভাইস চেয়ারম্যান

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর (ইউসিসিএ লিঃ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় ইউসিসিএ লিঃ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম রুহুল আমীন (চেয়ার প্রতীক) ২’শ ৩৭ ভোটের মধ্যে ১’শ ২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক মিয়া (ছাতা প্রতীক) পেয়েছেন ১’শ ১৩ ভোট। একটি ব্যালটে দুই প্রার্থীকেই ভোট দেওয়ার সে ভোটটি বাতিল করা হয়েছে। প্রধান নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম কেবিএম রুহুল আমীনকে বিজয়ী ঘোষণা করেন।

এর আগে গত ৪ অক্টোবর নির্বাচন কমিশন ভাইস চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এম সাইফুল ইসলাম শাফলুকে বিজয়ী ঘোষণা করেন। চেয়ারম্যান পদের দুজন প্রার্থীই আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা দুইভাগে বিভক্ত হয়ে ওই দুই প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালান। ফলে নির্বাচনকে ঘিরে ভোটার ও সাধারণ জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।

কেবিএম রুহুল আমীনকে চেয়ারম্যান এবং এম সাইফুল ইসলাম শাফলুকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় ভোটার ও সমবায়ীদের কৃতজ্ঞতা জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version