এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মাদক, ইভটিজিং, জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার ভাতগড়া দেওয়ান মোড় এলাকায় ‘ফ্রেন্ডস ক্লাব’ এর আয়োজনে এ সভা অনুষ্টিত হয়।
সভায় ডি.এম শফিকুল ইসলাম লেবুর সভাপতিত্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ইউপি সচিব শাহনাজ আক্তার, প্রধান শিক্ষক জাকির হোসেন, মো. রুহুল আমীন, ছাত্রলীগ নেতা ফরিদুউজ্জামান প্রমূখ বক্তব্য দেন।

