Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে ২হাজার ৫শ’ পিস ইয়াবাসহ কবির বিশ্বাস উকিল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বোয়ালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

কবির বিশ্বাস রাজশাহী জেলার গোদাবাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকার মৃত নিয়াজ উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার (উত্তর)-এর ওসি সাজ্জাদ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কবির বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version