Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের বেলতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- বেলতলী গ্রামের রুস্তম আলীর ছেলে সেন্টু মিয়া (৩৬), একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আল-আমীন (২২) এবং কাকড়াজান ইউনিয়নের চকপাড়া গ্রামের ময়না মিয়ার ছেলে মীর শাহআলম মিয়া (২৬)। পুলিশ এ সময় তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version