Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল-আমীন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা এলাকা থেকে ১শ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল-আমীনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে বড়চওনা পুর্ব পাড়া এলাকার থেকে মাদক ব্যবসায়ী আল আমিন( ৩০)কে গ্রেফতার করা হয়। আল আমীন ওই এলাকার লুৎফুর রহমানের ছেলে।

সখীপুর থানার এস.আই জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী আল-আমীনকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version