এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ১’শ পিস ইয়াবাসহ শাহজাহান মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার কালিদাস বউ বাজার এলাকায় অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজাহান মিয়া ফুলবাড়িয়া থানার কৃষ্টপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। এ সময় তার অপর সঙ্গী সখীপুর উপজেলার প্রতীমাবংকী গ্রামের লাল মিয়া ওরফে নালের ছেলে মিজানুর রহমান মিজান পালিয়ে যায়। এ ব্যপারে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সখীপুর থানার এ এসআই শাহীন আলম বলেন- শনিবার রাতে গোপনসংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহজাহানকে গ্রেফতার করে রবিবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
