এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় ছাব্বির (২৩) নামের এক বখাটেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি ) হা মীম তাবাসসুম প্রভা এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ছাব্বির সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ময়নাল হকের ছেলে।
জানা যায়, ময়নাল দীর্ঘদিন ধরে একই ওয়ার্ডের এক ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতো। স্থানীয়ভাবে বেশ কয়েকবার তাকে শাসানোর পরও সে এ থেকে বিরত থাকেনি। পরে বুধবার সন্ধ্যায় ওই ছাত্রীর পরিবার তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছাব্বিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি ) হা মীম তাবাসসুম প্রভা বলেন- উত্ত্যক্ত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বখাটে ছাব্বিরকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

