Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে উপজেলা পরিষদের নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এম সাইফুল ইসলাম শাফলু: আগামি ৩১ মার্চ আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে সোমবার মনোননয়নপত্র দাখিলের শেষ দিনে টাঙ্গাইলের সখীপুরে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ প্রার্থী তাদের মনোননয়পত্র দাখিল করেছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

এরা হলেন- চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রয়াত এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ছোট ভাই জুলফিকার হায়দার কামাল ( লেবু), উপজেলা আওয়ামী লীগের সদস্য, বোয়ালী ডিগ্রি কলেজের মো. আবু সাঈদ মিয়া (অধ্যক্ষ সাঈদ আজাদ) (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম খান (স্বতন্ত্র) এবং বিকল্প ধারা মনোনীত প্রার্থী মো. আবুল হাসেম দুর্জয় (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাংবাদিক ফজলুল হক বাপপা, উপজেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম (কাজী বাদল), আওয়ামী লীগ নেতা মো. খলিলুর রহমান এবং জাতীয় পার্টি (জাপা) মনোনিত প্রার্থী মো. আমজাদ হোসেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার (বেবি বাদশা), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, জেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক জাহানারা আক্তার (লুৎফা আনোয়ার), উপজেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের সদস্য কানিস ফাতেমা বিউটি এবং রওশন আরা আক্তার রিতা তাদের মনোনয়নপত্র দাখিল করেন ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version