Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে উপজেলা যুবলীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা যুবলীগের পক্ষ থেকে ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ২’শ ৫০টি পরিবারের মাঝে ৮ কেজি করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সখীপুর পৌরসভা কার্যালয় থেকে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার গৃহবন্ধী মানুষদের বাড়ি বাড়ি এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

বিতরণকালে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, বিআরডিবি ভাইস চেয়ারম্যান, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, উপজেলা যুবলীগের আহবায়ক এম এ ছবুর, যুগ্ম আহবায়ক আলমাস আজাদ, সজীব আহমেদ, সদস্য খন্দকার নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version