এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহে একইদিন দুই নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।রবিবার সকালে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে গলায় ফাঁস লাগিয়ে এবং যাদবপুর ইউনিয়নের পাহাড়কাঞ্চনপুর গ্রামে বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, পারিবারিক কলহের রবিবার সকাল ৯টার দিকে পৌরসভার ৭নম্বর ওয়ার্ড এলাকার প্রবাসী ফরিদ মিয়ার স্ত্রী আর্জিনা আক্তার (২৮) ঘরের ধরনার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অপরদিকে সন্তানদের সঙ্গে মনোমালিন্যে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাহাড়কাঞ্চনপুর গ্রামের মৃত রব আলীর স্ত্রী বৃদ্ধা আমেনা বেগম (৬০) বিষপান করলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বলেন, এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর