নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে একতা সমবায় সমিতির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা উৎসবের আয়োজন করা হয়। শনিবার বিকেলে পৌর শহরের ৬ নং ওয়ার্ড এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে আক্তার হোসেনের সভাপতিত্বে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ওসি মো. আমির হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত সিকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ, অধ্যাপক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক, ইউসিসিলিঃ এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, সমিতির উপদেষ্টা প্রকৌশলী জামিল হাসান, ডা. জাকিয়া ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহমেদ , পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হান্নান, যুবলীগের আহবায়ক এমএ ছবুর, যুবমহিলা লীগের সভাপতি শারমিন আক্তার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খান রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

