Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে এক মাদক সেবীর রহস্যজনক মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু: :টাঙ্গাইলের সখীপুরে ইব্রাহিম লিপু (২৫) নামের এক মাদক সেবীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার রাজাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিপু ওই গ্রামের কুজরত আলীর ছেলে।

জানা যায়, আজ সকালে নিহতের চাচা বাড়ির পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, নিহতের লাশ উদ্ধার করে  টাঙ্গাইল জেনারেল হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে।  লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে  শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version