নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর ) আসনের এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে সখীপুরের ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া এক হাজার ৬’শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সখীপুর পৌরসভা কার্যালয় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। পরে দিনব্যাপি সামাজিক নিরাপত্তা বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা। বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

