Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে এসএসসি পাশ শিক্ষার্থীরা মিষ্টি না খেয়ে ক্যান্সারে আক্রান্ত মা’কে অর্থসহযোগিতা

নিজস্ব প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পাশ করার আনন্দে মিষ্টি ক্রয় না করে সেই টাকা তুলে দিলো সহপাঠীর মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য। আজ রবিবার সকালে ওই সহপাঠীদাদা সাত্তার সিকদারের হাতে সেই টাকা তুলে দিয়েছে উপজেলার কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতন ২০২৬ সালে এসএসসি পাশ করা শিক্ষর্থীরা। তাদের সঙ্গে ওই স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা এবং শিক্ষকরাও অর্থনৈতিক ভাবে সহযোগিতা করেছেন বলে জানায়

ওই স্কুলের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল।
খোঁজ নিয়ে যানা যায়, এসএসসি পরীক্ষার রেজাল্টের ২/৩ দিন আগে নাঈমের মায়ের শরীরে ক্যান্সারের জীবাণু সনাক্ত হয়। এ রোগের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। অর্থনৈতিক ভাবে অস্বচ্ছল নাঈমের পরিবার দিশেহারা হয়ে পড়েন। এ সংবাদে নাঈমের সহপাঠীরা সিদ্ধান্ত নেয় ” এসএসসি পাশের আনন্দে মিষ্টিমুখ না করে অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাবো।”

স্কুল কর্তৃপক্ষ জানায়, পাশ করা শিক্ষার্থীরা বিশ হাজার টাকা আর অন্যান্য শিক্ষার্থী এবং শিক্ষকরা বিশ হাজার টাকা, মোট চল্লিশ হাজার টাকা নাঈমের মায়ের চিকিৎসার জন্য দেয়া হয়েছে। আমাদের মাধ্যমে আরও কেউ সহযোগিতা করলে তা পৌঁছে দেওয়া হবে।

এসএসসি পাশ করা ইমরান, জাহিদ ও আপন জানায়, পাশ করার আনন্দে মিষ্টিমুখ করার চেয়ে সহপাঠীর মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা বেশি আনন্দিত।

কলতান বিদ্যানিকেতনে কারিগরী ভোকেশনাল শাখা থেকে এবছর এসএসসিতে জিপিএ ৪.৮২ পাওয়া নাইম সিকদার বলে, আমার মায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সেই সাথে আমার মায়ের পাশে দাড়ানোর জন্য আমার সহপাঠী, শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

কলতান বিদ্যানিকেতনের পরিচালক মো. আমিনুল ইসলাম বাদল বলেন, শিক্ষার্থীর এমন মানবিক উদ্যোগ দেখে আমি আনন্দে আবেগ আপ্লুত হয়েছি। আমি নাঈমের মায়ের জন্য এবং শিকার্থীদের জন্য দোয়া চাই।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version