Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ওসি প্রত্যাহারের দাবিতে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সখীপুর থানার ওসি মো. আমির হোসেনকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ঐক্যফ্রন্ট। শনিবার দুপুরে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন মাস্টার লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে বলা হয় আগামি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে কেন্দ্র করে সখীপুর থানার ইনচার্জ (ওসি) মো. আমির হোসেন ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্টের প্রার্থী কুড়ি সিদ্দিকীর সমর্থক ও নেতাকর্মীদের বিরুদ্ধে প্রকাশ্যে নির্যাতন মূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এবং মিথ্যা ও হয়রানি মূলক বিভিন্ন পেন্ডিং মামলায় গ্রেফতার করে আদালতে পাঠাচ্ছেন। ওই মামলায় জামিন পেলেও শ্যোওন এ্যারেস্ট দেখিয়ে জেল গেটেই পুনরায় গ্রেফতার করাচ্ছেন যা আইনের বরখেলাপ বলে দাবি করেন।

এ সময় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, ঐক্যফ্রন্ট নেতা বিএনপি সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আলহাজ আবদুস সবুর খান, রফিকুল ইসলাম হায়দারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version