Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ওয়ারেন্টভূক্ত তিন আসামি গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ওয়ারেন্টভূক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সিআর মামলায় উপজেলার মুচারিয়া পাথার গ্রামের মৃত মাতাব আলীর ছেলে আয়নাল হক, তক্তারচালা গ্রামের হারুন অর রশিদের ছেলে বিল্লাল হোসেন এবং বন মামলায় কালমেঘা গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল কাদের ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version