Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ওয়ারেন্টভূক্ত দুই আসামি গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম  শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে জিআর ও সিআর মামলার ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জিআর মামলায় উপজেলার তক্তারচালা পশ্চিমপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে আবদুল বাতেন (৩৮) এবং চতলবাঈদ গ্রামের আবদুল মজিদের ছেলে কদ্দুস মিয়া (৩৫)।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত দুই আসামিকে বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version