Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে কমিউনিটি পুলিশিং ডে  উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিনিধি : ‘পুলিশের সঙ্গে কাজ করি মাদক, জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, স্লোগানে টাঙ্গাইলের সখীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সখীপুর থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে এ উপলক্ষে একটি র‍্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, ইউএনও আমিনুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সখীপুর থানার ওসি আমীর হোসেন, ওসি (তদন্ত) লুৎফুল কবির, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক এনামুল হক, সেকেন্ড অফিসার বদিউজ্জামানসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version