Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ দাফনে প্রশিক্ষণ

News Tangail

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের গোসল, জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে সখীপুরের সাতটি মসজিদের ইমাম ও তিনজন মুসলিম নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই ১০জন প্রশিক্ষণ নেন। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ও স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মো. মাকছুদুল হক বলেন, প্রশিক্ষণে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মৃত ব্যক্তিকে কীভাবে দাফন ও কাফন করানো হবে, এ ধরনের সব নিয়ম-কানন ও প্রস্তুতির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, সখীপুরে বুধবার বিকেল পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।

যদি কেউ এ রোগে আক্রান্ত হয়ে মারা যান তাহলে ওই মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন বিষয়ে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিরা সব কার্যক্রম পরিচালনা করবেন। মৃত ব্যক্তি নারী হলে ওই তিন প্রশিক্ষিত নারী দায়িত্ব পালন করবেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version