Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে করোনা নিয়ে সচেতনতা বাড়াতে কচুয়া অনলাইন টিমের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে টাঙ্গাইলের সখীপু্রে লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলর বিভিন্ন এলাকায় কচুয়া অনলাইন টিমের উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়।

জনসচেতনতা বৃদ্ধিতে প্রথম ধাপে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়, আজগরিয়া দাখিল মাদ্রাসা, ঘোনারচালা উচ্চ বিদ্যালয়(কালিয়া), বড়চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়চওনা উচ্চ বিদ্যালয়, কালিয়া ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্কুল/মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ক্লাসে ও জনসমাগম স্থলে লিফলেট বিতরণ ও করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

এদিকে লিফলেট বিতরণের সময় কচুয়া অনলাইন টিমের এর সভাপতি মোঃ রুবেল আহম্মেদ, সাধারন সম্পাদক সোহেল রজত, সখীপুর আর্ত সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি বশির উদ্দিন আশিক এবং কচুয়া অনলাইন নিউজ টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version