শনিবার, মে ৯, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে  নিউ স্টার ক্লাব'র  খাদ্যসামগ্রী বিতরণ

সখীপুরে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে  নিউ স্টার ক্লাব’র  খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, ভ্যানচালক, চায়ের দোকানদার ও হতদরিদ্র নারী-পুরুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।   আজ ৩০ মার্চ সোমবার  সখীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের জায়দা মার্কেটে “নিউ স্টার ক্লাব” কর্তৃক  খাদ্য সহায়ক সামগ্রী হিসেবে প্রতিজনকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক কেজি তেল, এক প্যাকেট লবণ, আধা কেজি কাঁচামরিচ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র আবু হানিফ আজাদ, প্রেসক্লাব সম্পাদক এনামুল হক, প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সংগঠনের সভাপতি সুমন খান, সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular