Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় রনি আহম্মেদ নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সকালে সখীপুর-গোপিনপুর সড়কের দেবলচালা আলতার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা এলাকার আ. লতিফ মিয়ার ছেলে এবং বড়চওনা কুতুবপুর কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে রনি সখীপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আলতার মোড় এলাকায় পৌঁছালে সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় তাঁকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ঘাতক চালক ও আনোয়ার সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানটি আটক করে থানায় আনা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version