Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে কৃষক শ্রমিক জনতালীগের সম্পাদক গ্রেফতার

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নাশকতার মামলায় উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে সখীপুর পৌর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, গত ৭ সেপ্টেম্বর সখীপুর থানার তৎকালীন এসআই সাব্বির হোসেন উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীমসহ বিএনপির বেশ কয়েকজন নেতার নামে নাশকতার অভিযোগে মামলা করেন। ওই নাশকতার মামলায় শামীমকে গ্রেফতার করে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version