Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে কৃষক শ্রমিক জনতালীগের উপদেষ্টা ও সদস্যদের পরিচিতি সভা

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইলের সখীপুরে  উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের  সম্মেলন প্রস্তুতি কমিটির উপদেষ্টা ও সদস্যদের পরিচিতি সভা  অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সখীপুর খান মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক আলহাজ্ব আবব্দুস ছবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতিক, জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম রতন, জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, হামিদ খান নয়া মুন্সী , আবদুল হালিম সরকার লাল, ছানোয়ার হোসেন বিএসসি ,দুলাল মাস্টার, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন, নাজমুল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version