Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ক্রিকেট জুয়াড়ি প্রিন্সের বিরুদ্ধে এলাকাবাসীর গণস্বাক্ষর বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ক্রিকেট ও মোবাইলে গেমস্ জুয়া বন্ধে এলাকাবাসীর গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ টাঙ্গাইল পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে। উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ এলাকাবাসী ওই গ্রামের ছামাদ সিকদারের ছেলে ক্রিকেট ও গেমস্ জুয়াড়ি লালমিয়া ওরফে প্রিন্স’র বিরুদ্ধে এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রিন্স তার নিজ গ্রাম ভূইয়াদসহ আশপাশের যুব সমাজকে নিয়ে টাকার বিনিময়ে মোবাইল ফোনে ক্রিকেট ও গেমস্ জুয়া খেলে যাচ্ছেন। স্থানীয়রা বাঁধা দিতে গেলে নানা হুমকি ধামকি দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী। প্রিন্সের দুই ভাই আমিনুল ও মনির সিকদার তার সহযোগি হিসেবে কাজ করে আসছেন বলেও লিখিত অভিযোগে জানা যায়। প্রিন্স ও তার সহযোগিদের হাত থেকে এলাকার যুব সমাজকে ধ্বংসের পথ হতে পরিত্রান পেতে নিরুপায় এলাকাবাসী টাঙ্গাইল পুলিশ সুপার, ডিবি অফিস, সিআইডি অফিস টাঙ্গাইল এবং সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আমির হোসেন বলেন- বিষয়টি তদন্ত করে প্রয়োজনয় ব্যবস্থা নিতে উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version