নিজস্ব প্রতিনিধি : কারিতাস ময়মনসিংহ এর সহযোগিতায় টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অর্ধ শতাধিক ক্ষুদ্র নৃ গোষ্ঠি পরিবারের মাঝে ১ হাজার ৬শ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা হলরুমে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র রর্মণের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে ওইসব পরিবারের মাঝে অর্থ তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট জাহানারা লুৎফা আনোয়ার, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের পোগ্রাম অফিসার বুলবুল মানকিন, সুচনা চাকমাসহ আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
