Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে গ্রেফতারি পরোয়ানাজারীকৃত আসামীকে ছেড়ে না দেওয়ায় ওসি প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে গ্রেফতারি পরোয়ানাজারীকৃত আসামীকে ছেড়ে না দেওয়ায় সখীপুর থানার ওসি এসএম তুহীন আলীকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় মাইক্রোবাস শ্রমিক সমিতির নেতা কর্মীরা। শনিবার দুপুর ১২ টা থেকে সখীপুর-সাগরদিঘী, সখীপুর-ঢাকা সড়কের মুখতার ফোয়ারা চত্ত্বর রাস্তার ওপর মাইক্রোবাস রেখে ও টায়ার জ্বালিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করা করেন তারা । ওসিকে প্রত্যাহার না করা প্রর্যন্ত এ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান অবরোধকারীরা। দিনভর উপজেলার প্রধান প্রধান সড়ক অবরোধ থাকায় দুপুর থেকেই ঢাকা, সাগরদিঘী ও টাঙ্গাইল থেকে আসা যানবাহন ও যাত্রীরা আটক করে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন- সখীপুর-ঢাকা এবং সখীপুর-টাঙ্গাইল সড়কে চলাচলকারী যাত্রীরা।
জানা যায়, কিছুদিন আগে সখীপুর উপকারাগারের জমি দখল করে অবৈধভাবে উপজেলা মাইক্রোবাস শ্রমিক সমিতির ঘর তোলা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই সমিতির সভাপতি গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ওই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারি হলে শনিবার সকাল ৮টার দিকে তাকে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ। স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রমিকরা দফায় দফায় চেষ্টা করেও গোলাম রাব্বানীকে ছাড়াতে ব্যর্থ হন । পড়ে তারা সখীপুর থানার ওসি এসএম তুহীন আলীকে প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করে রাখেন।
সখীপুর থানার ওসি এসএম তুহীন আলী বলেন- গ্রেফতারি পরোয়ানাজারীকৃত আসামী ছাড়ার মতো শ্রমিকদের এমন অযৌক্তিক দাবি মেনে নেওয়া সম্ভব হয়নি। আইন মোতাবেক গোলাম রাব্বানীকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version