Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে গ্লোবাল ইসলামী  এজেন্ট ব্যাংক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গ্লোবাল ইসলামী  এজেন্ট ব্যাংক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দাড়িয়াপুর জ্বিনের বাজার এ ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে হাজী সোরহাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ছরোয়ারদীর সভাপতিত্বে  গ্লোবাল ইসলামী ব্যাংকের এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনভেস্টমেন্ট এডমিনিস্ট্রেশন ডিভিশন জহির উদ্দিন ফেরদৌস এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, সাবেক চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম, ইসলামী ব্যাংকের অডিট কর্মকর্তা জাকারিয়া মোমেন নজরুল, শাহাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বিএসসি, সিনিয়র শিক্ষক ছানোয়ার হোসেন, বিআরডিবি ভাইস চেয়ারম্যান, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকনুর রহমান খোকন, সাবেক যুগ্ম সম্পাদক আবদুর রউফ, সখীপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি মিন্টু দেওয়ানসহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version