Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে চারদিনেও সন্ধান মিলেনি নিখোঁজ আর্জিনার

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও তিন সন্তানের জননী আর্জিনা ওরফে নার্জিনা বেগমের (৩৫) সন্ধ্যান দিতে পারেনি পুলিশ। গত ৯ অক্টোবর সখীপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আর্জিনা ওরফে নার্জিনা বেগম বহুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খামারচালা এলাকার জাহাঙ্গীর আলমের তালাকপ্রাপ্তা স্ত্রী। এদিকে মাকে হারিয়ে গত চারদিন ধরে আর্জিনার তিন সন্তান নাঈম হাসান (১২), জাকিয়া সুলতানা (১০), জান্নাত আরা (০২) এবং মা নাছিমা বেগম বার বার কান্নায় ভেঙে পড়ছে আর মূর্ছা যাচেছন। খাওয়া দাওয়া ছেড়ে অসুস্থ্য হয়ে পড়েছে তারা অনেকেই। এদিকে পুলিশ প্রশাসন বলছে আর্জিনাকে জীবিত কিংবা মৃত উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৭ মাস আগে নিখোঁজ আর্জিনা বেগমের একই ওয়ার্ডের স্বামী জাহাঙ্গীর আলমের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর থেকেই তিন সন্তানকে নিয়ে মায়ের সঙ্গেই থাকতো আর্জিনা। বাবা না থাকায় পরিবারের খরচ জোগাতে পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের বাদলের ফার্ম ও পেপে বাগানে দৈনিক মুজুরীতে কাজ শুরু করে আর্জিনা। বেশ কিছুদিন ধরে প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আলম আর্জিনাকে পূণরায় বিয়ে করার বিষয়ে বারবার মুঠোফোনে যোগাযোগ করে। এক পর্যায়ে গত ৫ অক্টোবর দুপুরে প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আলম আর্জিনার মুঠোফোনে হুমকি দেয় পূণরায় তাকে বিয়ে না করলে প্রথমে আর্জিনাকে হত্যা করবে পরে নিজে আত্মহত্যা করবে। এর চারদিন পর ৯ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে আর্জিনা বেগম প্রাক্তন স্বামী জাহাঙ্গীরের বাড়ির পাশেই বাদলের ফার্মে বকেয়া টাকা আনতে গিয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মুঠোফোনটি ঊহৃ পাওয়া যায়। ওইদিনই দুপুরে প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আলমও গলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করে। আর্জিনার পরিবারের ধারণা প্রাক্তন স্বামী জাহাঙ্গীর আর্জিনার মুঠোফোনে দেয়া হুমকিই অবশেষে বাস্তবায়ন করেছেন। অনেক খোঁজাখুজির পর ১০ অক্টোবর সকালে নিখোঁজ আর্জিনার মা নাছিমা বেগম সখীপুর থানায় ডায়েরি করেন।

মা নাছিমা বেগম তার মেয়ে নার্জিনাকে হত্যা করে জাহাঙ্গীর নিজে আত্মহত্যা করেছে বলে দাবি করেন। তিনি তার মেয়ের জীবিত কিংবা মৃত উদ্ধার চান।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন- আর্জিনা ওরফে নার্জিনাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ আছে সেটি খোলা হলেই তথ্য প্রযুক্তি ব্যবহার করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version