Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ছাত্রলীগের কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কাকড়াজান ইউনিয়ন কমপ্লেক্স মিলানায়তনে  ইউনিয়ন ছাত্রলীগ এ কর্মী সমাবেশের আয়োজন করে।

সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরীফুল ইসলাম শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ ফরিদুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version