Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: কন্যাশিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা ; এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা  লুৎফা, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম , যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, তথ্য কর্মকর্তা ইসরাত জাহান বিথী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version