Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে সমিতির পক্ষ থেকে অটো, টেম্পু ও সিএনজি শ্রমিকদের মাঝে অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর অটো, টেম্পু ও সিএনজি শ্রমিক সমিতির পক্ষ থেকে  পৌরসভার  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক অটো রিকশা, অটো টেম্পু ও সিএনজি শ্রমিকের মাঝে  নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর তারেক এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
  এ সময় সখীপুর  থানার ওসি আমির হোসেন,  উপজেলা অটোরিকশা, অটো টেম্পু, সিএনজি শ্রমিক ইউনিয়ন’র  সভাপতি হাফিজুর রহমান হান্নান, সাধারণ সম্পাদক বাবুল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version