Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় মজনু মিয়া (৬২) নামের এক পথচারী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই অক্টোবর বুধবার রাত সাড়ে ৮ টার দিকে সখীপুর ঢাকা সড়কের গ্যাসফিল্ড চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী গ্রামের তোফান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক পৌর শহরের গ্যাসফিল্ড চৌরাস্তা এলাকায় ফায়ারসার্ভিস কার্যালয়ের সামনে পথচারী মজনু মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যু হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version