Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু, টাঙ্গাইলের সখীপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে ট্রাক চাপায়  তিন বছরের শিশু কামরুল ইসলামের মর্মান্তিক  মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার  কচুয়া কীর্তনখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু কচুয়া গ্রামের আলম মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা যায়, আজ সকাল  ১১টায় কচুয়া-কির্ত্তোণ খোলা চৌরাস্তা সড়কের পাশে খেলতে ছিলো শিশু কামরুল। এ সময় কির্ত্তোণ খোলা থেকে আসা গরুভর্তি একটি ট্রাক শিশুকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version