Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

News Tangail

সখীপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

 টাঙ্গাইলের সখীপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জুনায়েদ তানবির নোমান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুনায়েদ তানবির নোমান উপজেলার প্রতিমা-বংকি গ্রামের মাল্যায়সিয়া প্রবাসী মোঃ রুবেলের মিয়ার বড় ছেলে। সে সখীপুরের শাহিন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের মামা সুজন জানান, তার মা রুমা আক্তার গত ২২ আগস্ট শনিবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকায় রেফার করা হয়। এদিকে জুনায়েদ তানবির নোমান সুস্থ ছিল, হঠাৎ অসুস্থ লক্ষ্য করে তাকে পরিবারের সদস্যরা আজ সোমবার সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহিন স্কুল সখীপুর শাখার সভাপতি শাহিন আল মামুন বলেন, জুনায়েদ ছিল ভদ্র ও নম্র স্বভাবের শিক্ষার্থী। শ্রেণিতে ১২৫ জন শিক্ষার্থীর মধ্যে সে সবার কাছে ভালো ও শান্ত স্বভাবের হিসেবে পরিচিত ছিল।

সোমবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জুনায়েদ তানবির নোমানকে দাফন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version