Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ডেন্টাল ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ডেন্টাল ক্লিনিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার প্রস্তবনার ভিত্তিতে স্থানীয় মারুফ ডেন্টাল কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। ডাঃ গোপাল চন্দ্র কর্মকারকে সভাপতি ও আরিফুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২ বছরের মেয়াদে কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদ্যসরা হলো- সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, প্রচার সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম,কার্যনির্বাহী সদস্য শহীদুল ইসলাম বকুল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version