নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে তিনটি ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধায় উপজেলা ছাত্রীগের সভাপতি মির্জা শরীফ ও সাধারণ সম্পাদক রাসেল আল মামুনের যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনটি ইউনিয়ন ছাত্রীগের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুঠোফোনে বলেন, সদ্য ঘোষিত ৩টি ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্তি করে কাকড়াজান ইউনিয়নকে এক বছর মেয়াদে ও বহুরিয়া এবং গজারিয়া ইউনিয়ন কমিটিকে তিন মাসের আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। উল্লেখিত ঐ তিনটি ইউনিয়নে ছাত্রলীগের ৯ বছর ধরে কোনো কমিটি না থাকায় নতুন কমিটি দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মির্জা শরীফ বলেন, ওই তিনটি ইউনিয়ন ছাত্রলীগের র্দীঘদিন যাবত সাংগঠনিক কার্যক্রম না থাকায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সম্মেলন করার লক্ষে বহুরিয়া ও গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগকে তিন মাসের মেয়াদে আহবায়ক কমিটি দেওয়া হয়েছে।

