Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে দুই মসলা ব্যবসায়ীকে জেল ও জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে গণবসতি এলাকায় মসলা ভাঙানোর দায়ে দুই মিল মালিককে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে সখীপুর পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এলাকায় মিল মালিক জয়নব বেগমকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও অপর মিল মালিক বছির উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা এ জরিমানা করা হয়।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা আয়শা জান্নাত তাহেরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত জয়নব বেগমকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version