Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে দেড় কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে এক কেজি পাঁচশত গ্রাম গাঁজা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার আন্দি পূর্বপাড়া গ্রামের ওয়াসিম মিয়া নামে এক গাঁজা ব্যবসায়ীর বাড়িতে এক অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঞ্জরুল মোর্শেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ ঘটনায় ওই গাঁজা ব্যবসায়ীর নামে নিয়মিত মামলা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঞ্জরুল মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে দেড় কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। আমাদের উপস্থিতি বুঝতে পেরে ওই গাঁজা ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় ওই গাঁজা ব্যবসায়ীর নামে মাদক আইনে মামলা দেওয়ার জন্য সখীপুর থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version