Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে ‘নজরুল উৎসব-২৬’ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আবেদন করার আহ্বান

News Tangail

সখীপুরে ‘নজরুল উৎসব-২৬’ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আবেদন করার আহ্বান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের সখীপুরে ‘নজরুল উৎসব-২৬’ আয়োজন করা হয়েছে।

দারসবাড়ি পাঠচক্রের স্কুল ও কলেজ কার্যক্রম বিভাগের উদ্যোগে আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় সখীপুর পি.এম. পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজে এ উৎসব অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, জাতীয় জাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান, তাঁর জীবন, সাহিত্য ও সাম্যের আদর্শ নতুন প্রজন্মের মাঝে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

উৎসবে প্রবন্ধ রচনা, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকছে। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।

আগ্রহী প্রতিযোগীদের আবেদন করার জন্য ০১৮১৫৯৩১২৯৮ ও ০১৭১৫১৮৮৩৩৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আয়োজকরা জানান, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টায় সখীপুর পি.এম. পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উৎসবের কার্যক্রম শুরু হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version