Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে নদীতে ড্রেজার দিয়ে বালু তোলার অপরাধে  দুইজনকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরের কাঙ্গালীছেও এলাকার বংশাই নদে ড্রেজার (খনন যন্ত্র) দিয়ে বালু তোলার অপরাধে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার দাড়িয়াপুর গ্রামের বজলুর রহমানকে এক লাখ ও কাঙ্গালীছেও গ্রামের শরীফুল ইসলামকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার সন্ধ্য়য় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খননযন্ত্রের মালিকদ্বয়কে এ সাজা দেন। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।

আদালত সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি কিছুদিন ধরে বংশাই নদে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। অভিযোগ পেয়ে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তাঁদেরকে আর্থিক সাজা দেন।

আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাঁদেরকে এ সাজা দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version