Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এম সাইফুল ইসলাম শাফলু: সখীপুরে নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ২৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপি এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি হাতেম শিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম,স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ,সাবেক ইউপি চেয়ারম্যান শাইফুল ইসলাম শামীম, স্কুলের প্রধান শিক্ষক মো সহিদুল ইসলাম প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version