নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্ট ভুক্ত দুই আসামীকে জেল হাজতে প্রেরণ।
গত বুধবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সোলাপ্রতিমা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল সখীপুর পৌর এলাকার আবু তালেবের স্ত্রী কবরী আক্তার (৩২) ও উপজেলার সোলাপ্রতিমা গ্রামের আবু তাহেরের ছেলে শাজাহন মিয়া (৩৮)। এরা স¤পর্কে সহদর ভাই- বোন।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। আদালতে তাদের জামিনের জন্য দরখাস্থ জমা দেয়া হয়। দরখাস্থ জমা নিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। আগামী বুধবার তাদের দরখাস্থের ভিত্তিতে জামিন শুনানি হবে।
সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.এইচ.এম লুৎফুল কবির বলেন, নারী শিশু নির্যাতন ও দমন আইন মামলার ওয়ারেন্ট ভুক্ত মহিলাসহ দুই আসামী গ্রেফতার করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে এদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

