Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে নিখোঁজ দুই শিশুর লাশ মিলল পুকুরে

সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের আট ঘণ্টা পর মিম (৯) ও ঝুমার (৯) লাশ পাওয়া গেল পুকুরে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার হতেয়া পশ্চিমপাড়া এলাকায় বাড়ির পাশে একটি পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, নিখোঁজের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

নিহত মিম ওই এলাকার কামরুল হাসানের এবং ঝুমা বাবুল মিয়ার মেয়ে। তারা দুজনই হতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিখোঁজ দুই শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিম ও ঝুমা শনিবার দুপুরের খাবার খেয়ে খেলতে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। রাত পৌনে ১০টা পর্যন্তও তাদের খোঁজ মেলেনি। পরে বাড়ির উত্তরপাশে পুকুরে জাল দিয়ে খোঁজাখুঁজির পর লাশ পাওয়া যায়।

হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন খান বলেন, ঘটনা জানতে পেরেই আমরা এলাকায় মাইকিং করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার পাশাপাশি আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেছি। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version