Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে নৌকার প্রার্থীর নির্বাচনী জনসমাবেশ

News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলামের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় বানিয়ারছিট সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে আগামি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থী এডভোকেট জোয়াহেরুল ইসলামের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্রকৌশলী আতাউল মাহমুদ, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ, সরকার আরিফুজ্জামান ফারুক, সখীপুর ইউসিসিএ লিঃ চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, মোশারফ হোসেন খান, নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version