Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে পবিত্র আশুরা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয়

News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে কাকড়াজান ইউনিয়নের দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বেড়িখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আর্ত সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ও গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় চিকিৎসা সেবা প্রদান করেন, মেডিসিন, গাইনী এন্ড অবস অভিজ্ঞ ডাঃ নাজমুল হাসান মাসুদ খান (এম.ও.ডি.সি) সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ডাঃ জুলহাস উদ্দিন রুবেল পি.জি.টি (এনেস্থিসিয়া) সি,এম,ইউ, উত্তরা।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিনের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন বেড়িখোলা সঃ প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান। এ সময় মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি শাহআলম, কালের কণ্ঠ’র শুভ সংঘের সখীপুর উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, গ্রীন লাইফ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক জাহাঙ্গীর আলম, আর্ত সন্ধ্যাণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি বশির উদ্দিন আশিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version