Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৫জন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়চওনা ইউনিয়নের বড়চওনা-ইন্দারজানী সড়কের ভাতকুড়াচালা এলাকায় এ ঘটনাট ঘটে। এদের তিন জনকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং বাকী দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছে-উপজেলার জিতেশ্বরী গ্রামের আয়নাল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩), বড়চওনা গ্রামের আবেদ আলীর ছেলে জুয়েল রানা (২০), এবাদতনগর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী শাহিদা আক্তার (৫০), ভাতগড়া গ্রামের আব্দুল কদ্দুছ মিয়ার ছেলে আসলাম হোসেন (২২) এবং একই গ্রামের সেকান্দার আলীর মেয়ে রোজিনা আক্তার (৪০)। ওই এলাকার বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্র রাব্বানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফা হাসান বলেন, আহত ৫ জনের মধ্যে শিশুসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version