রবিবার, মার্চ ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পানিতে ডুবে শিশু নিহত

সখীপুরে পানিতে ডুবে শিশু নিহত

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে জীবন আহমেদ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জীবন আহমেদ গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা কামারপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে খেলতে গিয়ে জীবন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তার লাশ ভেসে ওঠে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওয়াসিম আহমেদ পানিতে ডুবে জীবনের মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular