Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বন্যার পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১০) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে দাড়িয়াপুর আবাদিবাজার এলাকায় বাড়ির পাশে গোসল করতে গেলে ওই ছাত্রী নিখোঁজ হয়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত সুমাইয়া ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে এবং দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় নিহতের পরিবার, স্কুলের শিক্ষক- শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকেয় ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য শাহীন আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version