Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে প্রাইভেট কারের চাপায় স্কুল শিক্ষক নিহত

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে প্রাইভেট কারের চাপায় মোঃ রেজাউল ইসলাম (৫০)  নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টায় বোয়ালী বাজার  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ওই স্কুল শিক্ষক উপজেলার শোলাপ্রতিমা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে এবং বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। পুলিশ ঘাতক প্রাইভেটকার ও তার চালককে আটক করেছে। এ ঘটনায় নিহতের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে  বিএলএস চাষী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ রেজাউল ইসলাম বোয়ালী বাজারে সাই‌কেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় বিপরত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সখীপুর থেকে সকাল সাড়ে ১১টার দিকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন- ঘাতক প্রাইভেটকার ও তার চালককে আটক করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version